রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬  উদ্বোধন ছবির ক্যাপশন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও খেলাধুলা বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর যৌথ উদ্যোগে আন্তঃহল ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং আন্তঃহল সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন আবাসিক হলের ছাত্র ও ছাত্রীরা পৃথকভাবে অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, কয়েকটি জনপ্রিয় খেলাকে অন্তর্ভুক্ত করে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে, নীতিমা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে, নীতিমা