রাজশাহীতে তিন লাখ মানুষের জনসমাগমের আশা বিএনপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীতে তিন লাখ মানুষের জনসমাগমের আশা বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
রাজশাহীতে তিন লাখ মানুষের জনসমাগমের আশা বিএনপির ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তার এই সফরকে ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার পাশাপাশি জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই জনসভায় অংশ নেবেন। আয়োজকদের দাবি, জনসভায় প্রায় তিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে।

স্থানীয় বিএনপির এক নেতা বলেন, “রাজশাহী বিভাগের তিন জেলার নেতাকর্মীরা এই জনসভায় উপস্থিত থাকবেন। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।”

আরেক সমর্থক জানান, “২৯ তারিখের সফরের কথা যখন মানুষের কাছে জানানো হয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্দীপনা দেখা গেছে। অনেকেই বলছেন, অন্তত একবার হলেও তারেক রহমানকে চোখের সামনে দেখতে চান।”

জনসভাকে সফল করতে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সমাবেশস্থল নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, “নাটোর, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে—দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমনকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে।”

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “ধানের শীষের প্রার্থীর জন্যই মূলত তারেক রহমান রাজশাহীতে আসছেন। তিনি জনগণের জন্য আসছেন। আমার বিশ্বাস, তার উপস্থিতিতে আমাদের ভোট আগের তুলনায় দ্বিগুণ বাড়বে।”

আয়োজকদের প্রত্যাশা, তারেক রহমানের এই জনসভা রাজশাহীতে এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের পাশাপাশি আশপাশের তিন জেলার নেতাকর্মীদের নিয়ে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, “আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। গত ১৭ বছরের মধ্যে এটি বিএনপির সবচেয়ে বড় জনসভায় পরিণত হবে—ইনশাল্লাহ।”

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে বিএনপির নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই আগমন রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫ কোটি টাকা পাচারের অভিযোগে কারাবন্দি আনিসুলের বিরুদ্ধে নতু

২৫ কোটি টাকা পাচারের অভিযোগে কারাবন্দি আনিসুলের বিরুদ্ধে নতু