ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল টানা ৮ দিন বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী আগামী ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত রহনপুর রেলবন্দর (ইন্টারচেঞ্জ পয়েন্ট) দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বন্ধ শেষে আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে আবারও দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন যোগাযোগ স্বাভাবিকভাবে চালু হবে।

রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, গত ২ মার্চ বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ডাইরেক্টর মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ভারতীয় রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষে সরকারি ছুটির কারণে ব্যাংক ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে ভারতীয় রেলওয়েকে আগামী ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশে পণ্যবাহী ট্রেন না পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।

তবে ওই পত্রে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বাংলাদেশে প্রবেশ করা আমদানিকৃত পণ্য খালাস শেষে ভারতীয় খালি ওয়াগন, গার্ডভ্যান এবং ইঞ্জিন (লোকোমোটিভ) ভারতে ফেরত যেতে পারবে।

পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দেশের অভ্যন্তরে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে দেশের সব ইন্টারচেঞ্জ পয়েন্ট দিয়ে ভারতীয় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এর ফলে ১৬ ও ১৭ মার্চও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

ফলে ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৮ দিন রহনপুর রেলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

স্টেশন মাস্টার মামুনুর রশিদ বলেন, এ সংক্রান্ত পত্র ইতোমধ্যে পাওয়া গেছে এবং বিষয়টি দুই দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, রহনপুর রেলবন্দর দিয়ে সর্বশেষ গত রোববার (১৫ মার্চ) ভারত থেকে আমদানিকৃত ভুট্টাবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে।

৪২টি ওয়াগন নিয়ে ওই ট্রেনে ভুট্টা (মেইজ), যা মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়, আমদানি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাহরাইন দাবি করছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস

বাহরাইন দাবি করছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস