প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় উত্তরাঞ্চল থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন।

এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জনসভা সফল করতে ইতোমধ্যে বিসিক শিল্পপার্ক এলাকায় বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু জনসভাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, তারেক রহমানের জনসভা ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশে রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বছরের শুরুতেই স্বর্ণের দামে আবারও সমন্বয়

বছরের শুরুতেই স্বর্ণের দামে আবারও সমন্বয়