ইতিহাস বিকৃতির চেষ্টা মেনে নেবে না মুক্তিযোদ্ধারা: সালাহউদ্দিন আহমদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইতিহাস বিকৃতির চেষ্টা মেনে নেবে না মুক্তিযোদ্ধারা: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
ইতিহাস বিকৃতির চেষ্টা মেনে নেবে না মুক্তিযোদ্ধারা: সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন:
ad728

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিবাদ জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের দিন দেওয়া জামায়াত আমিরের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই বক্তব্যে বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি; বরং কর্নেল অলি আহমদ দিয়েছেন—যা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। তার ভাষায়, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে একটি ‘সাইনবোর্ড’ দেখাতে চায়—যেন তারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা এ ধরনের প্রচেষ্টা কখনোই মেনে নেবেন না।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সব দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাদের দায়িত্ব হলো—যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ও মিথ্যা তথ্য ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানানো।

তিনি আরও বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা অস্বাভাবিক নয়। তবে জনগণ সব জানে এবং আজ তারা নিজেদের নতুন রূপে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপনের যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।

নারী প্রসঙ্গেও জামায়াতের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েক দিন আগে কর্মজীবী নারীদের অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে এবং নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তার মতে, এই প্রস্তাব নারীদের কল্যাণের নামে কর্মসংস্থান ধ্বংস করার পরিকল্পনা।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না: তারেক র

একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না: তারেক র