ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, আশ্বস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, আশ্বস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, আশ্বস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না এবং প্রার্থীদের পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে, সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক বক্তব্য।

সোমবার বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় মাঠ পর্যায়ের শীর্ষ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন চ্যালেঞ্জ, সমস্যা ও প্রয়োজনীয় চাহিদার কথা তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান ভোটের পরিবেশ সন্তোষজনক। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে প্রায় এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুরে গণভোটে ‘না’ ভোটের আহ্বান সুন্নী জোট প্রার্থীর

চাঁদপুরে গণভোটে ‘না’ ভোটের আহ্বান সুন্নী জোট প্রার্থীর