তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে ছবির ক্যাপশন:
ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের দিন ভোররাতে তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তিনি বলেন, ভোটের আগেই সিল মারার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করার পরিকল্পনার তথ্য তাঁদের কাছে এসেছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই স্থানে রাত ১০টায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের শাপলা কলি প্রতীকের নির্বাচনী পথসভাতেও তিনি বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “তাহাজ্জুদের পরেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সিল মারার পরিকল্পনা করা হচ্ছে—এমন তথ্য আমাদের কাছে এসেছে। যারা আমাদের বাধা দিতে চাইবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।”

তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ অতীতেও সাধারণ জনগণকে নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, যার বাস্তব প্রতিফলন মানুষ পায়নি। তাঁর ভাষায়, কৃষক কার্ড কিংবা ফ্যামিলি কার্ড নামে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। এসবকে তিনি জনগণকে বিভ্রান্ত করার একটি ‘প্রতারণার প্যাকেজ’ বলে আখ্যায়িত করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের প্রকৃত সংকটগুলো অন্যখানে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেহাল দশা, অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের আইনের আওতায় আনা এবং বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি—এই বিষয়গুলোই এখন সবচেয়ে জরুরি। এসব সমস্যার সমাধান ছাড়া দেশের ভবিষ্যৎ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এনসিপির মুখপাত্র, নির্বাচন কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, ওই বক্তব্য রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয় বহন করে। তাঁর মতে, ফ্যাসিবাদবিরোধিতার কথা বলা হলেও বিভিন্ন দলে ফ্যাসিস্টদের দোসররা থেকে যাওয়ার কারণেই দীর্ঘ ১৭ বছর জনগণ প্রকৃত মুক্তি পায়নি।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই এনসিপি ও ১১ দলীয় জোটের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই তারা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে।

রামগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, কেন্দ্রীয় ছাত্র শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমীর হাসান আল বান্না, খেলাফত মজলিসের আমীর মিজানুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে : সালাহউদ্দি

পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে : সালাহউদ্দি