বুড়িচং–ব্রাহ্মণপাড়া আসনে জামায়াতের নির্বাচনি জনসভা আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বুড়িচং–ব্রাহ্মণপাড়া আসনে জামায়াতের নির্বাচনি জনসভা আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
বুড়িচং–ব্রাহ্মণপাড়া আসনে জামায়াতের নির্বাচনি জনসভা আজ ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে আজ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের।

জানা গেছে, আজ দুপুরে নিমসার জুনাব আলী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা মাঠে উপস্থিত হতে শুরু করেন। বেলা বারোটায় ডা. শফিকুর রহমানের আগমনের কথা থাকলেও তার আগেই এলাকাজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জামায়াতে ইসলামের কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের মনোনীত প্রার্থী ডা. মোবারক হোসেন জানান, এই জনসভায় প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তিনি আরও বলেন, জনসভা সফল করতে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন এবং ব্যানার-ফেস্টুনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জনসভাকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামের নিজস্ব স্বেচ্ছাসেবক দল ও শৃঙ্খলা কমিটির সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করবেন, যাতে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এই নির্বাচনি জনসভায় আরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহসহ কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতা: জামায়াতের অফিসে আগুন

সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতা: জামায়াতের অফিসে আগুন