২২ বছর পর খুলনায় তারেক রহমান, সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২২ বছর পর খুলনায় তারেক রহমান, সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
২২ বছর পর খুলনায় তারেক রহমান, সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর ১২টায় নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই ভোর থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের হাতে দেখা যায় ধানের শীষের প্রতীক, তারেক রহমানের ছবি এবং জাতীয় পতাকা। বেলা ১১টার মধ্যেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

খুলনা মহানগর বিএনপি জানিয়েছে, সোমবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। এরপর তিনি সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজসংলগ্ন প্রভাতী স্কুল মাঠে দুপুর ১২টায় জনসভায় যোগ দেবেন। খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে বিকেল ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনার এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

নেতারা আশা করছেন, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা এবং পার্শ্ববর্তী কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা ও যশোর জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন।

তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। দূর-দূরান্ত থেকে বাস, ট্রাক, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী জনসভায় পরিণত হবে। অন্তত পাঁচ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য রেখে কয়েক দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে।

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনসভায় বিএনপি চেয়ারম্যান তিন জেলা ও মহানগরের সব ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন। তারেক রহমানের উপস্থিতি খুলনায় বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুনভাবে সক্রিয় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেলানী দিবসে সীমান্ত হত্যার প্রতিবাদে ভাসমান আলোকচিত্র প্রদর

ফেলানী দিবসে সীমান্ত হত্যার প্রতিবাদে ভাসমান আলোকচিত্র প্রদর