বিটিভিতে ভাষণ দিতে পারবেন তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিটিভিতে ভাষণ দিতে পারবেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
বিটিভিতে ভাষণ দিতে পারবেন তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনকালীন পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য নির্ধারিত স্লট বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসরণ করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ, প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও স্লটের মেয়াদ নির্ধারণ করবে বিটিভি কর্তৃপক্ষ। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

এছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন গ্রহণের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য আবেদন পাওয়া যায়নি। এ কারণে বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা ভোটগ্রহণের আগের দিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চব্বিশের গণঅভ্যুত্থানেই ফ্যাসিবাদের পতন: নজরুল ইসলাম খান

চব্বিশের গণঅভ্যুত্থানেই ফ্যাসিবাদের পতন: নজরুল ইসলাম খান