প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই: জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই: জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই: জামায়াত আমির ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা নির্বাচনে বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না। সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “মানুষের সম্পদ ও সম্মানের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। আমরা কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না এবং ভয়ভীতি প্রদর্শন মেনে নেব না।”

নারীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, “আমরা খবর পাচ্ছি, আমাদের মা-বোনদের ওপর হামলা হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে। একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের অসম্মান করা হচ্ছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

যুবসমাজ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা যুবকদের ভাতা দিয়ে ছোট করতে চাই না। বরং তাদের দক্ষ, যোগ্য ও আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে চাই। এতে তাদের সম্মান আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই অনেকে আজ জুলুমকারী হয়ে উঠেছে—এটি দুঃখজনক বাস্তবতা। বর্তমান প্রজন্মের যুবকেরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায় এবং পুরোনো, জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়।

ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ সাতক্ষীরা জেলার চারটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে এরফানকে ফাঁসিতে ঝোলাতে প্রস্তুত

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে এরফানকে ফাঁসিতে ঝোলাতে প্রস্তুত