আগামী ৭ ফেব্রুয়ারি জন্মভূমি সিলেটে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই দিন বিকেল সাড়ে ৩টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট জেলা ও মহানগরের শীর্ষ স্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন। আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত এই জনসভাকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচনী জনসভা সফল করতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটস্থ জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সভা পরিচালনা করেন সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ এবং সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু।
প্রস্তুতি সভায় আগামী ৭ ফেব্রুয়ারির নির্বাচনী জনসভা সফল করতে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের জনশক্তিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দলীয় নেতারা জানান, এই জনসভা সিলেট অঞ্চলে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কসমিক ডেস্ক