খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ব্যাপক যোগদান বিএনপিতে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ব্যাপক যোগদান বিএনপিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ব্যাপক যোগদান বিএনপিতে ছবির ক্যাপশন:
ad728

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা বিএনপিতে যুক্ত হন।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এই যোগদান খাগড়াছড়িতে মূলধারার রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনদের বিএনপিতে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভুঁইয়া বলেন, “আপনারা বিএনপি তথা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। একজন মানুষ হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব।” তিনি আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।

সাবেক ইউপি সদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি। তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান। বক্তারা বলেন, চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষের বিএনপিতে যোগদান দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।

যোগদানকারী চাকমা সম্প্রদায়ের নেতারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও পাহাড়ি অঞ্চলের উন্নয়নের প্রত্যাশা থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সমাধান করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, চাকমা সম্প্রদায়ের এই ব্যাপক যোগদান আসন্ন নির্বাচনে খাগড়াছড়ির রাজনৈতিক সমীকরণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি পাহাড়ি অঞ্চলে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ আরও বিস্তৃত করবে বলে মনে করছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জুলাই আন্দোলনে ছাত্র হত্যার দায় আমি নিচ্ছি: সজীব ওয়াজেদ জয়

জুলাই আন্দোলনে ছাত্র হত্যার দায় আমি নিচ্ছি: সজীব ওয়াজেদ জয়