জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, তদন্তে ডিবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, তদন্তে ডিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, তদন্তে ডিবি ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্ত করে দেখছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ। তিনি বলেন, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি প্রকৃতপক্ষে হ্যাক হয়েছিল কি না—সে বিষয়টি এখন যাচাই করা হচ্ছে।

হারুন অর রশীদ জানান, যদি তদন্তে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে কারা এবং কীভাবে অ্যাকাউন্টটিতে অনুপ্রবেশ করেছে, সে বিষয়েও অনুসন্ধান চালানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে জানান, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে হঠাৎ করেই ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তার দাবি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে ওই আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়।

সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই দলের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর এক্স আইডিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, বিতর্কিত পোস্টটি দ্রুত সরিয়ে ফেলা হলেও এর আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে অপপ্রচার শুরু হয়।

এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া ঢাবি শিক্ষার্থীর মৃত্যু