নির্বাচনকালে পেশাদারি ও নিরপেক্ষতার নির্দেশ সেনাপ্রধানের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনকালে পেশাদারি ও নিরপেক্ষতার নির্দেশ সেনাপ্রধানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
নির্বাচনকালে পেশাদারি ও নিরপেক্ষতার নির্দেশ সেনাপ্রধানের ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুরে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারি, নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

রংপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সেনাপ্রধান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সামরিক ও বেসামরিক প্রতিটি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে আচরণে সংযম ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেনাপ্রধান আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের পক্ষপাত বা অপেশাদারি আচরণ গ্রহণযোগ্য হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।

মতবিনিময়সভা শেষে সেনাপ্রধান নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরে তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারি ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশ দেন।

রংপুর এরিয়া পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া; সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

এছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা প্রস্তুতি এবং সমন্বিত কার্যক্রম সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করেন।

সেনাপ্রধানের এই নির্দেশনাকে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে করে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বাড়বে এবং নির্বাচন প্রক্রিয়া আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলল ইরান, পাল্টা হুঁশিয়ারি

ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলল ইরান, পাল্টা হুঁশিয়ারি