বরিশালে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন, গ্রাহকসেবা ও ডিজিটাল ব্যাংকিংয়ে জোর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বরিশালে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন, গ্রাহকসেবা ও ডিজিটাল ব্যাংকিংয়ে জোর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
বরিশালে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন, গ্রাহকসেবা ও ডিজিটাল ব্যাংকিংয়ে জোর ছবির ক্যাপশন:

পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের আওতাধীন সব শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক এবং ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এছাড়াও বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক, ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আমানত সংগ্রহ বৃদ্ধি, ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন, খেলাপি ঋণ কমানো এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় এবং কার্যকর কৌশল নির্ধারণেও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য গ্রাহকসেবার মান আরও উন্নত করা, সুশাসন নিশ্চিত করা এবং প্রতিটি শাখায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপককে আন্তরিকতা, দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা ব্যাংকের ভবিষ্যৎ উন্নয়ন, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুসংহত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

আজ আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন