সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নামঞ্জুর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নামঞ্জুর

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নামঞ্জুর ছবির ক্যাপশন:

রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত এক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে মমতাজের আইনজীবী রেজাউল করিম দাবি করেন, তার মক্কেল একজন সাবেক সংসদ সদস্য ও সুপরিচিত শিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সরাসরি কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। আন্দোলন দমনে অর্থ জোগান বা পরিকল্পনার অভিযোগকে তিনি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত তা খারিজ করে দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন মো. সাগর নামের এক যুবক। পরে তার মা বিউটি আক্তার বাদী হয়ে ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ২৪৩ জনকে আসামি করা হয়, যেখানে মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে আসেন মমতাজ বেগম। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি জনসম্মুখে কম সক্রিয় ছিলেন।

২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এই মামলাটিও আলোচনায় রয়েছে। নিহত সাগরের পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনের আগের দিন মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

নির্বাচনের আগের দিন মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ