কুমিল্লা-৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ আইনি শুনানি আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুমিল্লা-৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ আইনি শুনানি আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
কুমিল্লা-৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ আইনি শুনানি আজ ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি আজ সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ শুনানি গ্রহণ করা হবে।

এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদনের ওপর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি শেষে চেম্বার জজ আদালত আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছিলেন। তবে সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেদিন আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

ইসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরবর্তীতে সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। সেই রিট খারিজ হওয়ার পর তিনি আপিল বিভাগের শরণাপন্ন হন।

আজকের শুনানিকে কেন্দ্র করে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অনলাইন হয়রানিকেও যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ স

অনলাইন হয়রানিকেও যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ স