দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিব শহীদ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিব শহীদ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিব শহীদ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন:
ad728

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। তিনি জানান, সাবেক এই সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য দুদকের কাছে রয়েছে। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তাঁর বিদেশ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

আদালত দুদকের যুক্তি ও আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয়। পরে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এর ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ সাবেক সচিব শহীদ খানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান শহীদ খান। জামিনে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ আদালতের এই আদেশের ফলে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সাবেক সচিব শহীদ খান বিদেশ ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কের আদালতে মাদুরো: বিচার ঠেকাতে কী কী কৌশল নিতে পারেন

নিউইয়র্কের আদালতে মাদুরো: বিচার ঠেকাতে কী কী কৌশল নিতে পারেন