সংকট মোকাবিলায় বিকল্পহীন তারেক রহমান : বিএনপি ভাইস চেয়ারম্যান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংকট মোকাবিলায় বিকল্পহীন তারেক রহমান : বিএনপি ভাইস চেয়ারম্যান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
সংকট মোকাবিলায় বিকল্পহীন তারেক রহমান : বিএনপি ভাইস চেয়ারম্যান ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাত বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, এ সংকটময় পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, “দেশের বর্তমান শাসনব্যবস্থায় সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতিতে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।” তিনি দাবি করেন, এই সংকটের পেছনে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা ও অদক্ষ নেতৃত্ব দায়ী।

বিএনপির এই নেতা আরও বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীরা সারাদেশে বিজয়ী হলে বাংলাদেশ একজন যোগ্য, দক্ষ ও দূরদর্শী প্রধানমন্ত্রী পাবে। অতীতে বিএনপি সরকারের সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়েই তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল অর্থনীতির রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।

গণসংযোগকালে তিনি ফেনীর সোনাগাজী এলাকার বিভিন্ন স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। গ্যাস সংযোগ স্থাপন, নদীভাঙন রোধ, নদী সোজাকরণ এবং মুসাপুর রেগুলেটর নির্মাণকে এ অঞ্চলের দীর্ঘদিনের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশ্বাস দেন আব্দুল আউয়াল মিন্টু।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, কেন্দ্রীয় সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে নোটিশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে নোটিশ