বদলে যাচ্ছে উড়ন্ত হোয়াইট হাউস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বদলে যাচ্ছে উড়ন্ত হোয়াইট হাউস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
বদলে যাচ্ছে উড়ন্ত হোয়াইট হাউস ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি হলো ‘এয়ারফোর্স ওয়ান’, যা কার্যত প্রেসিডেন্টের চলমান বা উড়ন্ত হোয়াইট হাউস হিসেবে পরিচিত। আকাশপথে প্রেসিডেন্ট যেখানেই যান না কেন, এই বিশেষ বিমান তার নিরাপত্তা, যোগাযোগ এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্র হিসেবে কাজ করে।

এয়ারফোর্স ওয়ান শুধু একটি পরিবহন বিমান নয়, বরং এটি অত্যাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থায় সমৃদ্ধ একটি উড়ন্ত দপ্তর। এতে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আকাশে থাকলেও প্রেসিডেন্ট বিশ্বের যেকোনো প্রান্তের সঙ্গে যুক্ত থাকতে পারেন। একই সঙ্গে এতে রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, যা সম্ভাব্য আকাশ হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়।

বিমানে প্রেসিডেন্ট ছাড়াও স্টাফ, ক্রু এবং একশরও বেশি অতিথি ভ্রমণ করতে পারেন। জরুরি পরিস্থিতির জন্য এখানে সার্জিক্যাল রুমসহ আধুনিক চিকিৎসা সুবিধাও রাখা হয়। আকাশপথে জ্বালানি ভরার (air refueling) ব্যবস্থাও এই বিশেষ বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবহনে ব্যবহৃত হচ্ছে বোয়িং ৭৪৭-২০০ সিরিজের দুটি বিমান, যা ১৯৯০ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছে। তবে পুরোনো হওয়ায় এগুলোর পরিবর্তে নতুন দুটি আধুনিক বিমান যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। সেই প্রকল্প বাস্তবায়নে আরও সময় লাগবে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তী সমাধান হিসেবে বোয়িং ৭৪৭-৮ সিরিজের একটি আধুনিক জেটকে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সেটিকেই এয়ারফোর্স ওয়ান হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শুক্রবার মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বেজে নতুন এই বিমানটি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিমানটি পরিদর্শনের পর লাল গালিচা বিছানো সিঁড়ি দিয়ে নামার সময় ট্রাম্প বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, “সবকিছুর ডিজাইন দারুণ করা হয়েছে। এটি আমার রুচির সঙ্গে মানানসই হয়েছে।” তিনি নতুন বিমানটিকে অত্যন্ত বিলাসবহুল ‘উড়ন্ত হোয়াইট হাউস’ হিসেবে অভিহিত করেন।

প্রতিবেদনে বলা হয়, গত বছর কাতার রাজপরিবারের পক্ষ থেকে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল জেট যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়। সেই বিমানকেই রূপান্তর করে নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও এই ধরনের উপহার গ্রহণের আইনি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই আলোচনা রয়েছে।

নতুন এয়ারফোর্স ওয়ানে আগের সব নিরাপত্তা সুবিধা বজায় রাখা হয়েছে, পাশাপাশি যুক্ত করা হয়েছে উন্নত যোগাযোগ প্রযুক্তি, আধুনিক লজিস্টিক সাপোর্ট এবং আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। বিমানবাহিনীর দাবি, এতে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। লেজের অংশে থাকা আমেরিকান পতাকার নকশায় নতুন ঢেউয়ের মতো ডিজাইন যুক্ত করা হয়েছে, যা ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী করা হয়েছে বলে তিনি নিজেই উল্লেখ করেন।

পুরোনো এয়ারফোর্স ওয়ান দুটি অবসরে গিয়ে জাদুঘরে স্থান পাবে বলে জানা গেছে। এই দুটি বিমান ১৯৯০ সাল থেকে একাধিক মার্কিন প্রেসিডেন্টকে বহন করেছে এবং লাখো মাইল আকাশপথ পাড়ি দিয়েছে।

নতুন বিমানটি শিগগিরই পরীক্ষামূলক ‘কমিশনিং ফ্লাইট’ সম্পন্ন করবে। এটি সম্পূর্ণভাবে কার্যকর হলে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবহনের নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই তিনি নতুন এই এয়ারফোর্স ওয়ানে চড়ে গুরুত্বপূর্ণ সফর করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মাদকই সমাজ ধ্বংস করছে : এমপি শহিদুল ইসলাম

মাদকই সমাজ ধ্বংস করছে : এমপি শহিদুল ইসলাম