গ্যালারির এক মুহূর্তে ফের কটাক্ষের মুখে কারিনা কাপুর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গ্যালারির এক মুহূর্তে ফের কটাক্ষের মুখে কারিনা কাপুর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
গ্যালারির এক মুহূর্তে ফের কটাক্ষের মুখে কারিনা কাপুর ছবির ক্যাপশন:
ad728

বলিউডে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন কারিনা কাপুর খান। গ্ল্যামার, আত্মবিশ্বাস ও তারকাখ্যাতি—সবকিছু মিলিয়ে তাকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার আইএসপিএলের গ্যালারিতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনাই সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের একটি ম্যাচ দেখতে সাইফ আলি খান ও কারিনা কাপুর খান হাজির হয়েছিলেন নিজেদের দল ‘কলকাতা টাইগার্স’-এর সমর্থনে। তাদের সঙ্গে ছিলেন দুই সন্তান তৈমুর ও জেহ। গ্যালারিতে খোশমেজাজেই খেলা উপভোগ করছিলেন তারা।

এ সময় সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ। তার সঙ্গে ছিলেন মা ও স্বামী দীপক চৌহান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাইফ আলি খানকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার আগ্রহ দেখান।

তবে অভিযোগ উঠেছে, এই সময় কারিনা কাপুরকে তেমন গুরুত্ব না দিয়েই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন আরতি ও তার পরিবার। ভিডিওতে দেখা যায়, বিষয়টি ভালোভাবে নেননি কারিনা। আরতির দিকে তার দৃষ্টিভঙ্গি বেশ কঠোর বলেই মনে করছেন অনেক নেটিজেন।

পরিস্থিতি বুঝে সাইফ আলি খান দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি নিজেই কারিনাকে পাশে ডাকেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন। যদিও ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়াতে দেখা গেলেও ভিডিওতে মাঝেমধ্যে কারিনার দৃষ্টির কঠোরতা চোখে পড়েছে বলে মন্তব্য করছেন অনেকে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেউ কেউ কারিনার আচরণকে অহংকার হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—তার আত্মবিশ্বাসকেই ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

এই মুহূর্তে বিষয়টি নিয়ে কারিনা কাপুর কিংবা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নেটদুনিয়ায় আলোচনার পারদ যে বেশ চড়েছে, তা স্পষ্ট।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারওয়ান বাজারে গুলিতে নিহত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা

কারওয়ান বাজারে গুলিতে নিহত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা