বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানায়। পোস্টটির সঙ্গে একটি বিশেষ কার্ডও প্রকাশ করা হয়, যেখানে ইংরেজি ও আরবি ভাষায় “ঈদ মোবারক” লেখা ছিল।

পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, “আমাদের ইসরায়েলি ও বিশ্বের সব মুসলিম বন্ধুদের ঈদুল ফিতর মোবারক।” পাশাপাশি তারা আশা প্রকাশ করে, এই উৎসব শান্তি, আনন্দ এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রত্যাশা বয়ে আনবে।

প্রতিবছর রমজান ও ঈদকে কেন্দ্র করে এ ধরনের শুভেচ্ছা বার্তা দেওয়ার একটি ধারাবাহিকতা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এবারের এই বার্তাটি সামাজিক মাধ্যমে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়ের পর পুরনো বিতর্কে রাশমিকা, আইনি পদক্ষেপের ঘোষণা

বিয়ের পর পুরনো বিতর্কে রাশমিকা, আইনি পদক্ষেপের ঘোষণা