তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এ মাসেই Pakistan সফরে যাচ্ছে Australia national cricket team। তবে আসন্ন এই সিরিজে পূর্ণশক্তির দল পাচ্ছে না স্বাগতিকরা।
মূল কারণ, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট Indian Premier League (আইপিএল)-এর সঙ্গে আন্তর্জাতিক সূচির সংঘর্ষ। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে, যেখানে খেলছেন অস্ট্রেলিয়ার শীর্ষ তারকা Pat Cummins, Travis Head, Mitchell Starc ও Josh Hazlewood।
অস্ট্রেলিয়া দল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে ২৩ মে, আর সিরিজের প্রথম ম্যাচ ৩০ মে। ফলে আইপিএলের প্লে-অফে অংশ নেওয়া ক্রিকেটারদের পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ থাকছে না।
আইপিএলে কামিন্স ও হেড খেলছেন Sunrisers Hyderabad দলে। এছাড়া জশ হ্যাজলউড ও টিম ডেভিড রয়েছেন Royal Challengers Bengaluru-এ। অন্যদিকে কুপার কনোলি ও জাভিয়ের বার্টলেট খেলছেন Punjab Kings-এ। এসব দল প্লে-অফের দৌড়ে থাকায় তাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত।
অন্যদিকে Mitchell Marsh ও Josh Inglis খেলছেন Lucknow Super Giants-এ, যাদের প্লে-অফ সম্ভাবনা কম। ফলে তাদের পাকিস্তান সিরিজে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ESPN Cricinfo জানিয়েছে, আইপিএল প্লে-অফ ও ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে কামিন্স-স্টার্ক-হ্যাজলউডদের মতো তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। এমনকি জুনে Bangladesh সফরেও তাদের না-খেলার সম্ভাবনা রয়েছে।
আগামী ১২ মাসে অন্তত ২০টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, যার সূচনা হবে আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। তাই টেস্ট দলের নিয়মিত সদস্যদের সাদা বলের সিরিজ থেকে দূরে রাখার পরিকল্পনা করছে দলটি।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ৩০ মে। পরের দুটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে ২ ও ৪ জুন।
এরপরই সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।