দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, জানালেন চিফ হুইপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, জানালেন চিফ হুইপ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, জানালেন চিফ হুইপ ছবির ক্যাপশন:

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত দুই বছরে স্থানীয় সরকার কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। অনেক জনপ্রতিনিধি অনুপস্থিত বা পলাতক থাকায় প্রশাসনিকভাবে পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকারকে প্রশাসক নিয়োগ দিতে হয়েছে।

বর্তমানে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এতে নির্বাচনী প্রক্রিয়া আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

চিফ হুইপ আরও বলেন, সরকার প্রতিশ্রুতিবদ্ধ—দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই স্থানীয় সরকার পরিচালিত হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

বিচার বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। সেখান থেকে যাতে সবাই ন্যায্য বিচার পায়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

চিফ হুইপ দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, সরকার ভয়, সহিংসতা ও বিভাজনের রাজনীতি থেকে সরে এসে একটি ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী