চিপসের প্যাকেটে ১ হাজার ইয়াবা, নোয়াখালীতে মাদক কারবারি আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চিপসের প্যাকেটে ১ হাজার ইয়াবা, নোয়াখালীতে মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
চিপসের প্যাকেটে ১ হাজার ইয়াবা, নোয়াখালীতে মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:

নোয়াখালী সদর উপজেলায় অভিনব কৌশলে চিপসের প্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম আফসার উদ্দিন (৩২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামের দক্ষিণ হিল্লা এলাকার বাসিন্দা এবং ফরিদ আলমের ছেলে।

মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।

এর আগে সোমবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহর মাইজদীর মেসার্স আব্দুল হক পেট্রল পাম্পের সামনে পাকা সড়কে বাঁধন পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় সন্দেহভাজন আফসার উদ্দিনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেটে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি চিপসের প্যাকেট পাওয়া যায়। সেই প্যাকেটের ভেতর থেকেই ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আফসার উদ্দিন কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

ডিবি পুলিশের ওসি মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।

এই ঘটনায় স্থানীয়ভাবে মাদক পাচারের নতুন কৌশল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভারতের ভিসা প্রক্রিয়ায় সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের ভিসা প্রক্রিয়ায় সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী