ভোলা-১ আসনে বিপুল ভোটে জয় আন্দালিব রহমান পার্থ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোলা-১ আসনে বিপুল ভোটে জয় আন্দালিব রহমান পার্থ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ভোলা-১ আসনে বিপুল ভোটে জয় আন্দালিব রহমান পার্থ ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে এ ফল জানা যায়।

প্রাপ্ত তথ্যমতে, গরুরগাড়ি প্রতীকে তিনি মোট ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।

ফলাফলের হিসেবে আন্দালিব রহমান পার্থ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। এর আগে ২০০৮ সালেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো ভোলা-১ আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

প্রচার-প্রচারণার শুরু থেকেই ভোলা-১ আসনটি ছিল আলোচনায়। বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। বিশেষ করে জামায়াতে ইসলামী এ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। তবে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে শেষ পর্যন্ত বিজয়ী হন আন্দালিব রহমান পার্থ।

উল্লেখ্য, এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত ফল নিশ্চিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারত সফর ইস্যুতে অনড় বিসিবি ও আইসিসি, কাটেনি বিশ্বকাপ জটিলতা

ভারত সফর ইস্যুতে অনড় বিসিবি ও আইসিসি, কাটেনি বিশ্বকাপ জটিলতা