কু‌ড়িগ্রা‌মে জাইমা রহমা‌নের ছ‌বি ব‌্যঙ্গ ক‌রে ফেসবু‌কে পোস্ট, থানায় জি‌ডি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কু‌ড়িগ্রা‌মে জাইমা রহমা‌নের ছ‌বি ব‌্যঙ্গ ক‌রে ফেসবু‌কে পোস্ট, থানায় জি‌ডি

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
কু‌ড়িগ্রা‌মে জাইমা রহমা‌নের ছ‌বি ব‌্যঙ্গ ক‌রে ফেসবু‌কে পোস্ট, থানায় জি‌ডি ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা জাইমা রহমানের ছবি ব‌্যঙ্গ ক‌রে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার অ‌ভি‌যো‌গে জি‌ডি করা হ‌য়ে‌ছে|

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক (৪৮) থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন|

ওমর ফারুক জিডির আবেদনে উল্লেখ করেন, বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে রাসেল মামুন নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থে‌কে জাইমা রহমানের ছবি বিকৃত করে পোস্ট ক‌রেন|যা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি একটি রাজনৈতিক দল ও দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রেন তি‌নি|

অভিযুক্ত রাসেল মামুন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানিপাড়া গ্রামের বাসিন্দা এবং ফুলবর রহমান ডাক্তারের ছেলে বলে জানা গে‌ছে|

ত‌বে এ বিষ‌য়ে অ‌ভিযুক্ত রা‌সেল মামু‌নের স‌ঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা ক‌রেও তা‌কে পাওয়া যায়নি| কিন্তু তিনি  তার ব‌্যক্তিগত ফেসবুক আইডি থে‌কে এক‌টি পোস্ট ক‌রে‌ছেন| সেখা‌নে তি‌নি সবার কা‌ছে ক্ষমা চে‌য়ে লিখে‌ছেন, "এটা আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর এরকম ভুল হবে না| সবাই আমাকে ক্ষমা করে দেবেন|"

বিএন‌পি নেতা ওমর ফারুক ব‌লেন, পোস্ট‌টি কখন করা হ‌য়ে‌ছে তা জা‌নি না| ত‌বে বৃহস্প‌তিবার রা‌ত সা‌ড়ে ৭টা‌র দি‌কে পোস্ট‌টি দে‌খে থানায় গি‌য়ে জি‌ডি ক‌রি| রাজ‌নৈ‌তিক মতপার্থক‌্য থাক‌তে পা‌রে তাই ব‌লে কা‌রো ছ‌বি বিকৃত করা ঠিক না| এই নেতার দা‌বি, অ‌ভিযুক্ত রা‌সেল আগে ছাত্রলী‌গের রাজনী‌তির স‌ঙ্গে জ‌ড়িত থাক‌লেও বর্তমা‌নে জামায়া‌তের রাজনী‌তির স‌ঙ্গে সম্পৃক্ত|

না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লা হিল জামান ব‌লেন, এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে| তদন্ত শে‌ষে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স