ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মোবারকগঞ্জ চিনিকল এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি সুলতান হোসেন (১৯), তিনি উপজেলার বলদিপাড়া গ্রামের বাসিন্দা এবং সেলিম হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী যে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এরপর দ্রুত একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সুলতান হোসেন নামের ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক