ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে আহত, স্বামী রিয়াজুল গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে আহত, স্বামী রিয়াজুল গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে আহত, স্বামী রিয়াজুল গ্রেপ্তার ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় স্বামী রিয়াজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত।

এর আগে শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের খইয়া গাজী হাওলাদার বাড়ির মো. ইউছুফের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাজু ও পূর্ণিমা আক্তারের মধ্যে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই দীর্ঘদিনের বিরোধের জেরেই ঈদের দিন ভয়াবহ এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ঈদের দিন পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে রিয়াজুল ইসলাম রাজু তার স্ত্রী পূর্ণিমা আক্তারকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার পরপরই সে এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত পূর্ণিমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

এ ঘটনায় আহত পূর্ণিমার মা পাখি বেগম বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পারিবারিক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দেশ ভালো নেই, অভিযোগ জামায়াত আমিরের

দেশ ভালো নেই, অভিযোগ জামায়াত আমিরের