ফরিদপুর কারাগারের বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফরিদপুর কারাগারের বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
ফরিদপুর কারাগারের বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছবির ক্যাপশন: ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় বন্দির মৃত্যু।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

মৃত সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবর আলীর ছেলে। তিনি গত প্রায় তিন মাস ধরে কারাভোগ করছিলেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২৭ মে) রাত ৮টার দিকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। একটি মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, মোট চারটি মামলার মধ্যে দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি গত ৬ মার্চ জেলা কারাগারে আসেন। তিনি আরও বলেন, চিকিৎসকদের দেওয়া মৃত্যু সনদে ‘নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপজনিত অস্থিরতাজনিত মৃত্যু’ উল্লেখ করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বাদী হয়ে অপমৃত্যুর মামলা করবেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘিরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোলায় পৌঁছেছে তোফায়েল আহমেদের মরদেহ, দুপুর ২টায় জানাজা

ভোলায় পৌঁছেছে তোফায়েল আহমেদের মরদেহ, দুপুর ২টায় জানাজা