দোকানে ঢুকতে গিয়ে বিপদ, শাটারের ফাঁকে ঝুলে রাত কাটাল চোর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দোকানে ঢুকতে গিয়ে বিপদ, শাটারের ফাঁকে ঝুলে রাত কাটাল চোর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
দোকানে ঢুকতে গিয়ে বিপদ, শাটারের ফাঁকে ঝুলে রাত কাটাল চোর ছবির ক্যাপশন:

চুরি করতে গিয়ে অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এক তরুণ। ভারতের গাজিয়াবাদ শহরের একটি ওষুধের দোকানে ঘটে এই ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে গভীর রাতে। দোকান মালিক কাজ শেষে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর শাটারের উপরের অংশ কিছুটা খোলা ছিল। সুযোগটি কাজে লাগাতে গিয়ে ওই তরুণ দেওয়াল ও শাটারের মাঝের সরু ফাঁক দিয়ে দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তবে ঢুকতে গিয়ে হঠাৎই তার মাথা আটকে যায় শাটার ও দেয়ালের মাঝে।

অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে না পেরে তিনি সারা রাত একই অবস্থায় ঝুলে থাকেন। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল বিভাগ ও পুলিশকে খবর দেয়। পরে দমকলকর্মীরা মই ব্যবহার করে তাকে উদ্ধার করে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর এক প্রতিবেদনে বলা হয়, ‘নরেন্দ্র প্রতাপ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা যায়, শাটারের সামনে মই রেখে দমকলকর্মীরা ওই তরুণকে উদ্ধারের চেষ্টা করছেন এবং আশপাশে স্থানীয়দের ভিড় জমেছে।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি সত্য হোক বা না হোক, এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের জ্বালানি রুট বন্ধের চেষ্টা, উল্টো চাপে ট্রাম্প

চীনের জ্বালানি রুট বন্ধের চেষ্টা, উল্টো চাপে ট্রাম্প