ব্যানার ছিঁড়ে নির্বাচনী অগ্রযাত্রা থামানো যাবে না: নাহিদ ইসলাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্যানার ছিঁড়ে নির্বাচনী অগ্রযাত্রা থামানো যাবে না: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ব্যানার ছিঁড়ে নির্বাচনী অগ্রযাত্রা থামানো যাবে না: নাহিদ ইসলাম ছবির ক্যাপশন:

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তার পক্ষে তৈরি হওয়া গণজোয়ারে ভীত হয়ে একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ঢাকা-১১ আসনে তার পক্ষে যে গণসমর্থন তৈরি হয়েছে, তা দেখে একটি মাফিয়া গোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়েছে। সেই ভয় থেকেই একের পর এক তার নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। তিনি দাবি করেন, শাপলাকলি প্রতীকের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চলছে।

তিনি আরও উল্লেখ করেন, রোববার রাতে ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশের এলাকায় তার একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনাকে তিনি ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

নাহিদ ইসলাম বলেন, যারা ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে তাকে নির্বাচনী মাঠ থেকে ঠেকাতে চায়, তারা ভুল করছে। তার ভাষায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টাকে পদায়নের প্রস্তাব দিলে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টাকে পদায়নের প্রস্তাব দিলে