ফুয়েল কার্ড ছাড়া মিলবে না মোটরসাইকেলের তেল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুয়েল কার্ড ছাড়া মিলবে না মোটরসাইকেলের তেল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
ফুয়েল কার্ড ছাড়া মিলবে না মোটরসাইকেলের তেল ছবির ক্যাপশন:

জ্বালানি তেলের চলমান সংকট ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরায় মোটরসাইকেলের জন্য জ্বালানি সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নতুন এ ব্যবস্থায় এখন থেকে নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি সরবরাহ করা হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই মোটরসাইকেলে জ্বালানি নেওয়া যাবে। এর বাইরে কোনো অবস্থাতেই তেল সরবরাহ করা হবে না। একই সঙ্গে জ্বালানি নেওয়ার সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে এবং হেলমেট পরাও নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট ইউএনও অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও কালোবাজারি রোধ করাই মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কনটেইনারে জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি কেনাবেচাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

এদিকে নতুন নিয়ম চালুর খবর ছড়িয়ে পড়তেই বুধবার রাত থেকে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বাড়তে দেখা গেছে। অনেক চালক এই ফুয়েল কার্ড ব্যবস্থাকে নতুন ভোগান্তির কারণ হিসেবে দেখছেন। তাদের মতে, কার্ড সংগ্রহ ও অতিরিক্ত শর্ত পূরণের কারণে দৈনন্দিন যাতায়াতে আরও জটিলতা তৈরি হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউরোপে শ্রমবাজারের দ্বার উন্মুক্ত: কোন দেশে বাংলাদেশিদের কাজ

ইউরোপে শ্রমবাজারের দ্বার উন্মুক্ত: কোন দেশে বাংলাদেশিদের কাজ