রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। ছবির ক্যাপশন:
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (রাত) ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।

তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

নিউজটি পোস্ট করেছেন : জেলা প্রতিনিধি, লালমনিরহাট

কমেন্ট বক্স
দুষ্টচক্রের ফাঁদে অর্থনীতি, ভঙ্গুর বাস্তবতায় আগামী সরকার

দুষ্টচক্রের ফাঁদে অর্থনীতি, ভঙ্গুর বাস্তবতায় আগামী সরকার