প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার, মারকাটারি রণবীর সিং The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার, মারকাটারি রণবীর সিং

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার, মারকাটারি রণবীর সিং ছবির ক্যাপশন:
ad728

বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়াল ‘ধুরন্ধর ২’-এর টিজার প্রকাশ পেয়েছে। জিও স্টুডিও প্রযোজিত এবং আদিত্য ধর পরিচালিত এই সিনেমার টিজার মুক্তির পরপরই নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জিও স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ করা হয়। নতুন পর্বটির নাম দেওয়া হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

টিজারে শুরু থেকেই আগুনঝরা চোখ ও ভয়ংকর অভিব্যক্তিতে দর্শকের সামনে হাজির হয়েছেন বলিউড তারকা রণবীর সিং। সম্পূর্ণ মারকাটারি লুকে দেখা যায় তাকে, যা আগের সিনেমার তুলনায় আরও বেশি হিংস্র ও প্রতিশোধপরায়ণ চরিত্রের ইঙ্গিত দিচ্ছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্বের চেয়ে এই সিনেমায় থাকবে আরও বেশি অ্যাকশন, বিস্ফোরণ ও রোমাঞ্চ।

স্বল্প দৈর্ঘ্যের টিজারেই অ্যাকশন থ্রিলার হিসেবে সিনেমাটির টোন স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর, দ্রুতগতির কাট এবং রণবীর সিংয়ের শরীরী ভাষা মিলিয়ে দর্শকদের জন্য এক বিস্ফোরক অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছে এই ঝলক।

টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ব্যাপকভাবে শেয়ার হতে শুরু করে। অনেক ভক্তই রণবীর সিংয়ের এই নতুন অবতারকে তার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী লুক বলে মন্তব্য করছেন।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের একাধিক তারকা। এদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর মাধবন। শক্তিশালী এই অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম—এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে। আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর।

টিজারের সাড়া দেখে ধারণা করা হচ্ছে, মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ বলিউডের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হতে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জকসু নির্বাচন ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ নিরাপত্তা ব্

জকসু নির্বাচন ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ নিরাপত্তা ব্