বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৩ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন।
শুক্রবার গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি মো. নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মো. খালিদ হোসেনকে। এছাড়া সহসভাপতি হিসেবে সাতজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ব্যারিস্টার এম. মহিউদ্দিন ইউসুফ, ড. শোয়েব মাহমুদ, অ্যাডভোকেট আজগারুল ইসলাম রতন, অ্যাডভোকেট মো. মাইনুল হোসেন, অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন এবং অ্যাডভোকেট মেহেদী হাসান।
কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. পারভেজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন এবং অ্যাডভোকেট মো. আরিফুল হক তায়েফ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীকে।
এছাড়া অঞ্চলভিত্তিক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা অঞ্চলের জন্য অ্যাডভোকেট সুজন আহমেদ, গাজীপুর অঞ্চলের জন্য অ্যাডভোকেট শেখ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ অঞ্চলের জন্য অ্যাডভোকেট মাহমুদ রানা, ফরিদপুর অঞ্চলের জন্য অ্যাডভোকেট মো. জাকির হোসেন দুলাল এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন।
এছাড়া কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের জন্য পৃথক সহ-সাংগঠনিক সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিজ নিজ অঞ্চলে সংগঠনের কার্যক্রম সমন্বয় করবেন।
কমিটিতে ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আহমদ ইয়ামিন সিরাজী। দপ্তর সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. সাজেদুল ইসলাম রুবেল।
এছাড়া সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান, নারীবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট নারগিস পারভীন এবং সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট নাহিদা খানম দায়িত্ব পেয়েছেন।
মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, সমাজসেবা সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (হাবিব), এনরোলমেন্ট ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. তানজিল ইসলাম, লাইব্রেরি ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আল মাহমুদ হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
কমিটির সদস্য পদে আরও বেশ কয়েকজন আইনজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট গৌরাঙ্গ লাল মন্ডল, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট সুবোধ চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আয়েশা নাজনীন, অ্যাডভোকেট মো. জিহাদ হোসেন, অ্যাডভোকেট লতিফুন্নেসা সীমা, অ্যাডভোকেট হাসিনা আক্তার, অ্যাডভোকেট মোর্শেদা নীলা, অ্যাডভোকেট হালিমা তুস সাদিয়া, অ্যাডভোকেট তানজিকা আমিন তুলি এবং অ্যাডভোকেট জিনিয়া আক্তার।
নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।