রমজানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রমজানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
রমজানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু ছবির ক্যাপশন:

পবিত্র রমজান উপলক্ষে আজ মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষের সহায়তায় এ বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এ বিক্রয় কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্যান্য ৭টি বিভাগীয় শহরে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫টি জেলা শহরে ৫টি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এই কার্যক্রমের আওতায় প্রায় ৩৫ লাখ উপকারভোগীর মাঝে মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে।

একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), চিনি ১ কেজি (৮০ টাকা), মসুর ডাল ২ কেজি (৭০ টাকা), ছোলা ১ কেজি (৬০ টাকা) এবং খেজুর আধা কেজি (১৬০ টাকা) করে কিনতে পারবেন।

টিসিবি জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রমজান উপলক্ষে ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চ মাসে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।

কার্ডধারী পরিবারগুলো আগের নির্ধারিত মূল্যে ভোজ্যতেল, চিনি ও ডাল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা (৬০ টাকা/কেজি) ও খেজুর (১৬০ টাকা/কেজি) কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, যেকোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মন্দিরের ভেতরে ভোটের বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধ

মন্দিরের ভেতরে ভোটের বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধ