শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল, জরিমানা ৫ হাজার টাকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল, জরিমানা ৫ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল, জরিমানা ৫ হাজার টাকা ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় এক ব্যতিক্রমধর্মী অভিযানে একটি বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন-এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অবস্থিত একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটি স্থানীয় মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে অবস্থিত। অভিযানের সময় বাড়ির শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে লুকিয়ে রাখা ১৪৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শৌচাগারের ভেতর থেকে এই তেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা তেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় স্থানীয় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে।

এ ধরনের অবৈধ মজুত ও কারসাজি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক