পেট্রোল পাম্প থেকে তেল চোরাচালানি হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পেট্রোল পাম্প থেকে তেল চোরাচালানি হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
পেট্রোল পাম্প থেকে তেল চোরাচালানি হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ছবির ক্যাপশন:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের পেট্রোল পাম্পে তেল দেওয়া হলেও তা চোরাচালান হচ্ছে। তিনি আরও বলেন, এ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক উত্তেজনার প্রভাবেও বাড়ছে। তবে বাংলাদেশে এখনো তেলের দাম এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়নি।

শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “গত বছর থেকে এ বছরে সিরাজগঞ্জে তেলের পরিমাণ দ্বিগুণ বাড়ানো হয়েছে। তবু পেট্রোল পাম্পে ঘাটতি দেখানো হচ্ছে। এর কারণ, কেউ কেউ তেল মজুত করছে এবং ব্ল্যাক মার্কেটিং করছে। এক লরি তেল দুই-তিন ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে, তখন পাম্পে তেল নেই বলে অভিযোগ আসে। কেউ সরকারী জিনিসের অপচয় করছে।”

তিনি আরও সতর্ক করেছেন, “আমরা তেলের দাম সস্তা রেখেছি যাতে সাধারণ মানুষ সস্তায় পেট্রোল পায়। কিন্তু কেউ তা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে মুনাফা করছে। অনেক পাম্পে তিন লরি তেল আসে, প্রতিদিন একটি লরি সাধারণ মানুষকে দেওয়া হয়, আর দুই লরি ব্ল্যাক মার্কেটে চলে যায়। ব্ল্যাক মার্কেটিং রোধ করা মন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়। নিজে গিয়ে রেইড করছি, পুলিশও নিয়মিত তদারকি করছে।”

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় নেতারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সংসদ ফল জমা, গণভোটের ফল নয়

সংসদ ফল জমা, গণভোটের ফল নয়