মাল্টিপ্লেক্স কাঁপাচ্ছে ‘দম’, আয় ১ কোটির মাইলফলক পেরিয়েছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাল্টিপ্লেক্স কাঁপাচ্ছে ‘দম’, আয় ১ কোটির মাইলফলক পেরিয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
মাল্টিপ্লেক্স কাঁপাচ্ছে ‘দম’, আয় ১ কোটির মাইলফলক পেরিয়েছে ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিস আয়ের দৌড়ে এগিয়ে রয়েছে দম। আফরান নিশো অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে ব্যবসা করছে এবং ইতোমধ্যেই একটি নতুন রেকর্ড গড়েছে।

মুক্তির শুরু থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে ছবিটি। একের পর এক শো হাউজফুল হওয়ায় সিনেমাটির আয়ও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঈদের ছুটির সময় মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের ভিড় ‘দম’-এর বক্স অফিস সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ মুভি রিপোর্ট (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করেছে ‘দম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৩০.৩৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৩৪.০৭ লাখ টাকা এবং তৃতীয় দিনে আয় হয় ৩৬.৫২ লাখ টাকা।

চতুর্থ দিনেও আয় প্রায় একই পর্যায়ে থাকলেও পঞ্চম দিনে কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকায় নেমে আসে। তবে সামান্য ওঠানামা থাকলেও দর্শক উপস্থিতি এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

পঞ্চম দিনে Star Cineplex ও Lion Cinemas মিলিয়ে মোট ৩৩টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে ১৯টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল এবং আরও ৪টি শো প্রায় পূর্ণ ছিল।

সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।

পরিচালক রেদওয়ান রনি-এর নির্মাণে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরীডলি জহুর। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

এদিকে একই সময়ে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমা যেমন প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেশার কুকার—এসব ছবির সঙ্গে প্রতিযোগিতায়ও এগিয়ে রয়েছে ‘দম’।

সব মিলিয়ে ঈদের সিনেমা বাজারে ‘দম’ এখন দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এবং সামনের দিনগুলোতেও এর সফলতা অব্যাহত থাকার আশা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মৌলভীবাজারে পর্যটন মৌসুম শুরু, রিসোর্টে চাপ

মৌলভীবাজারে পর্যটন মৌসুম শুরু, রিসোর্টে চাপ