হরমুজ প্রণালিতে পাকিস্তানের তেলবাহী জাহাজ আটক করল ইরান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালিতে পাকিস্তানের তেলবাহী জাহাজ আটক করল ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
হরমুজ প্রণালিতে পাকিস্তানের তেলবাহী জাহাজ আটক করল ইরান ছবির ক্যাপশন:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে পাকিস্তানের সেলেন নামের একটি তেলবাহী জাহাজ আটক করেছে। মঙ্গলবার (২৫ মার্চ) হরমুজ প্রণালী অতিক্রমের সময় প্রয়োজনীয় অনুমতি এবং কাগজপত্র না থাকায় জাহাজটি আটকাল আইআরজিসি। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির দিকে যাচ্ছিল।

আটকের পর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়। পরে আইআরজিসি জাহাজটিকে হরমুজ প্রণালির পিছু হটে ঘুরপথে যাওয়ার নির্দেশ দেয়। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট করা হয় যে, হরমুজ প্রণালিতে প্রবেশ করতে চাইলে সকল জাহাজকে ইরানের সামুদ্রিক চলাচল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানির প্রায় এক পঞ্চমাংশ পরিবহন হয়। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরান প্রণালী অবরোধ করেছে, যা তেলের বাজারে প্রভাব ফেলছে।

তবে পাকিস্তানের জাহাজের ঘটনা আলাদা, কারণ পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় যুক্ত রয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী এবং এই আলোচনায় পাকিস্তানকে নিয়োগ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যানসারের কাছে হার মানলেন বাংলা সিনেমার কিংবদন্তি ইলিয়াস জা

ক্যানসারের কাছে হার মানলেন বাংলা সিনেমার কিংবদন্তি ইলিয়াস জা