ঈদের গরু জবাই নিয়ে নেত্রকোনায় সংঘর্ষ, আহত অন্তত ১৫ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদের গরু জবাই নিয়ে নেত্রকোনায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ঈদের গরু জবাই নিয়ে নেত্রকোনায় সংঘর্ষ, আহত অন্তত ১৫ ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নেত্রকোনার মদন উপজেলায় গরু জবাই ও মাংস বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামে এই সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে গ্রামবাসী যৌথভাবে গরু জবাই করে মাংস ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে আলোচনার সময় মাংস বণ্টনকে কেন্দ্র করে বজলু মিয়া ও মাজু মিয়ার সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে পুতুল মিয়া, সাদেক ও জানে আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার দে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম-চিলমারী সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রাম-চিলমারী সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১