ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী Sonia Gandhi অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত দিল্লির Sir Ganga Ram Hospital-এ নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এ সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন ছেলে Rahul Gandhi এবং মেয়ে Priyanka Gandhi Vadra। পরিবারের সদস্যরা তার চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়েও সোনিয়া গান্ধী কয়েকবার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে চিকিৎসকদের মতে, এবারের পরিস্থিতিও গুরুতর নয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক