শেয়ারবাজারে বাড়ছে সূচক, সক্রিয় লেনদেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শেয়ারবাজারে বাড়ছে সূচক, সক্রিয় লেনদেন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
শেয়ারবাজারে বাড়ছে সূচক, সক্রিয় লেনদেন ছবির ক্যাপশন:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

লেনদেন শুরুর পর থেকেই বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ পয়েন্টে পৌঁছেছে।

অন্যদিকে ডিএসই-৩০ সূচকও ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫০ পয়েন্টে।

এই সময়ের মধ্যে ডিএসইতে মোট ৭৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির শেয়ারের।

এছাড়া কমেছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—ইনটেক লিমিটেড, ফ্যামিলিটেক্স, লাভেলো আইসক্রিম, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, অ্যাপোলো ইস্পাত এবং ওরিয়ন ইনফিউশন।

এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়।

পরে সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৯ পয়েন্ট বৃদ্ধি পায়।

এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে।

লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

সকাল সাড়ে ১০টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত সিএসইতে প্রায় ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬টির শেয়ারদর বেড়েছে।

এছাড়া ৫টি কোম্পানির শেয়ারদর কমেছে এবং ৫টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে ড্রোন ঘটনায় আহত চার প্রবাসী বাংলাদেশির নাম জানা গেল

কুয়েতে ড্রোন ঘটনায় আহত চার প্রবাসী বাংলাদেশির নাম জানা গেল