সৌদি আরবে থাকা আমেরিকানদের জরুরি সতর্কবার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদি আরবে থাকা আমেরিকানদের জরুরি সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
সৌদি আরবে থাকা আমেরিকানদের জরুরি সতর্কবার্তা ছবির ক্যাপশন:

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ করার জন্য সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সৌদি আরব ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এ অবস্থায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্র সচিব রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বর্তমানে রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে এবং নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

তবে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার কারণে সৌদি আকাশপথে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

এ কারণে ভ্রমণকারীদের ফ্লাইটে ওঠার আগে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব মার্কিন নাগরিক এখনই সৌদি আরব ত্যাগ করতে পারছেন না, তাদের জন্যও দূতাবাস কিছু নির্দেশনা দিয়েছে।

তাদেরকে নিজ নিজ বাসস্থান বা নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধসহ জরুরি সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত আমেরিকান নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

অপ্রয়োজনীয় বাইরে যাওয়া বা চলাচল এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়া দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির কারণে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চার দফা কমার পর আবার বাড়লো সোনার দাম

চার দফা কমার পর আবার বাড়লো সোনার দাম