সিংড়ায় আ. লীগ নেতা হান্নান আহমেদ হাসান গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিংড়ায় আ. লীগ নেতা হান্নান আহমেদ হাসান গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
সিংড়ায় আ. লীগ নেতা হান্নান আহমেদ হাসান গ্রেপ্তার ছবির ক্যাপশন:

নাটোরের সিংড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান আহমেদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে সিংড়া কোর্টমাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হান্নান আহমেদ হাসান সিংড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিনের ছেলে এবং পৌর শহরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নে তিনি ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে ‘চশমা’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে তিনি ২৪ হাজার ৫২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, তাকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমগোরে ভোট দাও’—ভাষা নিয়ে সমালোচনা

‘আমগোরে ভোট দাও’—ভাষা নিয়ে সমালোচনা