নওগাঁয় বারোমাসিয়া বিলে স্বপন নামের একজন পুরাতন মোবাইল ব্যবসায়ীর লাশ উদ্ধার। The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁয় বারোমাসিয়া বিলে স্বপন নামের একজন পুরাতন মোবাইল ব্যবসায়ীর লাশ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
নওগাঁয় বারোমাসিয়া বিলে স্বপন নামের একজন পুরাতন মোবাইল ব্যবসায়ীর লাশ উদ্ধার। ছবির ক্যাপশন:
নওগাঁ সদর উপজেলাধীন হাঁসাইগারি ইউপির ভীমপুর বারোমাসিয়া বিলে শফিকুল ইসলাম স্বপন পিতা আজিজার গ্রাঁম কানছপাড়া তিলেক পুর উপজেলা আক্কেলপুর জেলা জয়পুরহাট  নিবাসি মৃত স্বপন পেশায় একজন পুরাতন মোবাইল ব্যবসায়ী গত ৮ তারিখ সোমবার বাসায় তার দৈনন্দিন রুটিন কাজের মতো করে নিজের কাজ কর্ম করছিলেন বাসার ভিতরে হটাৎ করে তার ফোন বেজে ওঠে সাথে সাথেই ফোন রিসিভ করে এবং মোবাইলের লাউড স্পিকার দিয়ে কানে শোনেন এবং হাতে  কাজও করেন। মোবাইল কল কারি ছিলেন একজন মোবাইল মেকার,তার ব্যবসা প্রতিষ্ঠান পয়না বটতলি বাজারে সে বলেন আমার কাছে কিছু পুরাতন মোবাইল ও যন্ত্রাংশ রয়েছে বিক্রয় করব প্রায় ৩০-৩৫ হাজার টাকার হবে।  জয়নাল  তার ব্যবসায়ার পুজি থেকে ৩০/৪০ হাজার টাকা নিয়ে গত সোমবার বাসা থেকে বের হয়  এটা স্বপ্নের পরিবার সবাই অবগত ছিল।
ঐদিন বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন চিন্তাই পড়ে ্জান  এবং তার মোবাইলে যোগাযোগ শুরু করলে কখনও জয়নাল ফোন রিসিভ করে আবার তার স্ত্রীও ফোন রিসিভ করে তার পর এক সময় ফোন  বন্ধ দেখাই এতে করে  স্বপনের পরিবার চিন্তায় পড়েন। নিকট আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজির পর  তার কোন সন্ধান মিলেনি। হটাৎ করে আজ সকাল ৯ টার দিকে সোশ্যাল মিডিয়ায় একটি অজ্ঞাত ব্যক্তির লাশ  কচুরি পানার ভিতরে ডুবে থাকতে দেখতে পায়। ভীমপুর বারমাসিয়া  বিলে স্থানীয় পথচারীরা তৎক্ষণাৎ নওগাঁ  সদর মডেল থানায় খবর দিলে পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে ডমের দারা তা উদ্ধার করে।  প্রাথমিক ভাবে সুরতহাল  শেষে  সদর হাসপাতাল মর্গে পাঠান।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, মৃত ব্যক্তির ভাই বাদী হয়ে সদর মডেল থানায়   এজাহার করেছেন। তবে এখনও কাওকে আটক করা হয়নি যথাযথ তথ্য প্রমাণ মিলে গেলেই দূষিদের আইনের আওতায় আনা হবে দ্রুততম সময়ের মধ্যে।ইতি মধ্যেই আমাদের তোর থানা পুলিশের চৌকশটিম  বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
বরগুনা জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় রুহুল আমিন শরীফ

বরগুনা জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় রুহুল আমিন শরীফ