টাকা নিয়েও ব্যানার দেয়নি, আক্ষেপ সাবিনা জাবেদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টাকা নিয়েও ব্যানার দেয়নি, আক্ষেপ সাবিনা জাবেদের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
টাকা নিয়েও ব্যানার দেয়নি, আক্ষেপ সাবিনা জাবেদের ছবির ক্যাপশন:
ad728

ব্যানার ও ফেস্টুন তৈরির জন্য আগাম টাকা দিয়েও সময়মতো কিছু না পাওয়ায় নির্বাচনী প্রচারণার শুরুতেই সমস্যায় পড়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী সাবিনা জাবেদ। ঢাকা-১৮ আসনে আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী জানান, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সময়মতো ব্যানার সরবরাহ না করায় তিনি শুরুতেই প্রচারণায় পিছিয়ে পড়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সাবিনা জাবেদ বলেন, এক সপ্তাহ আগেই ব্যানার তৈরির জন্য টাকা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কোনো ব্যানারই সরবরাহ করা হয়নি। পরে বাধ্য হয়ে অন্য একজনের মাধ্যমে ব্যানার তৈরি করাতে হয়েছে। তার ভাষায়, “সময়মতো ব্যানার না দিয়ে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে।”

ঢাকা-১৮ আসনের একমাত্র নারী প্রার্থী সাবিনা জাবেদ জানান, মাঠে নামার পর অনেক ভোটারই তাকে আশ্বস্ত করছেন। তিনি বলেন, “অনেকে বলছে—আপা, আপনাকেই ভোট দেব। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

এই আসনে প্রচারণার সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন বাসদের প্রার্থী সৈয়দ হারুন-অর-রশীদও। মই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী জানান, পর্যাপ্ত অর্থ সহায়তা না পাওয়ায় তিনি সীমিত পরিসরে প্রচারণা চালাচ্ছেন। নিজের দুই মেয়ের কাছ থেকে টাকা নিয়ে কিছু ব্যানার টানাতে পেরেছেন বলে জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৪১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন।

এ ছাড়া নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থী এবং দুজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মাঠপর্যায়ে ঘুরে দেখা গেছে, ধানের শীষ ও শাপলা কলি প্রতীকের ব্যানার-ফেস্টুন তুলনামূলকভাবে বেশি চোখে পড়ছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার অনেক ভোটার স্থানীয়তা ও পরিচিতির ভিত্তিতেই প্রার্থী বেছে নিতে আগ্রহী। তাদের প্রত্যাশা—যিনি এলাকায় থাকবেন এবং মানুষের পাশে থাকবেন, তাকেই তারা ভোট দেবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিলিতে বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রী

হিলিতে বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রী