রাজশাহীতে ব্যানার ছেঁড়ার জেরে চা দোকানে হামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীতে ব্যানার ছেঁড়ার জেরে চা দোকানে হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
রাজশাহীতে ব্যানার ছেঁড়ার জেরে চা দোকানে হামলা ছবির ক্যাপশন:
ad728

রাজশাহীর বাগমারা উপজেলায় নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের এক কর্মী ও তার চাচাকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় একটি চায়ের দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ বিএনপির সমর্থক শান্ত (২২) নামের এক তরুণকে আটক করেছে।

ঘটনাটি ঘটে বুধবার রাতে বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া বাগবাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে জামায়াত কর্মী এনামুল হক (২৭) তার চায়ের দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় স্থানীয়ভাবে ধানের শীষের সমর্থক হিসেবে পরিচিত শান্ত (২২) ও আবদুল হামিদ (৪৪) বাজারে টানানো বিএনপির প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ এনে এনামুল হকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে এনামুল হককে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তার বুক ও হাঁটুতে আঘাত লাগে এবং রক্তপাত হয়। চা দোকানির চাচা মোজাম্মেল হক বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় দোকানের জগ, চেয়ার, টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।

পরে জামায়াতের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে ভবানীগঞ্জের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত জামায়াত কর্মী এনামুল হক অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তার দাবি, তিনি কোনো ফেস্টুন ছেঁড়েননি এবং কাউকে ছিঁড়তে দেখেনওনি।

এ বিষয়ে বিএনপির গোয়ালকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম বলেন, ফেস্টুন ছেঁড়া নিয়ে একটি ভুল–বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিএনপি বা জামায়াত—কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি বলে তিনি দাবি করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শান্তকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় বাসযাত্রায় আসছে ই-টিকিটিং ব্যবস্থা

ঢাকায় বাসযাত্রায় আসছে ই-টিকিটিং ব্যবস্থা